চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের উপস্থিতিতে রাজ-পরীর হলুদ সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
পরিবারের উপস্থিতিতে রাজ-পরীর হলুদ সন্ধ্যা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর গোপনে সেসময় বিয়েও সেরেছেন নিজেরা! চলতি মাসে এ সমস্তই প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজ।

এবার দুই তারকার পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে হলো রাজ-পরীর হলুদ ছোঁয়া! শনিবার হবে বিয়ের আয়োজন!

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। শুক্রবার সন্ধ্যায় রাজ-পরীর বাসায় দুই তারকার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সাথে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও উপস্থিত ছিলেন।

এই নির্মাতা জানান, ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হলো শুক্রবার সন্ধ্যায়। এতোদিন যেহেতু রাজ-পরী তাদের প্রেম, সম্পর্ক ও বিয়ের খবর গোপন রেখেছিল, ফলে স্বভাবতই তাদের পরিবারও বিষয়টি জানতে পারেনি। তাই আনুষ্ঠানিকতারও সুযোগ ছিলো না। এখন সেই আনুষ্ঠানিকতা ঘরোয়াভাবে ওরা করছে।

পরীর পরিবার ও নিকট আত্মীয়সহ রাজের মা-বাবাও এদিন হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম।

গত ১০ জানুয়ারি রাজ-পরী দুজনেই গণমাধ্যমকে জানান, গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।

এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়। ১০ জানুয়ারি রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দেন এই তারকা দম্পতি। যার পর পরই তাদের বিয়ে ও পরীর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এদিকে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

ট্যাগ: অভিনয়গিয়াস উদ্দিন সেলিমগুণিনচরকিনায়কপরীপরীমনিবিয়েরাজলিড বিনোদনসিনেমাহলুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

পরবর্তী

মেয়ের মা-বাবা হলেন প্রিয়াঙ্কা-জোনাস

পরবর্তী
প্রেমিক-প্রেমিকা হাসিমুখে দেখা করছে, খোলা আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের মা-বাবা হলেন প্রিয়াঙ্কা-জোনাস

স্বাস্থ্যকর্মী ও শিশু মাস্ক পরা, করোনা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে বিশ্বজুড়ে মৃত্যু বেড়েই চলেছে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT