ফুটবল

পরিবর্তিত তারিখে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনাল

পরিবর্তিত তারিখে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনাল

ইউরো পিছিয়ে গেছে। এখন আর লিগ কিংবা চ্যাম্পিয়ন্স-ইউরোপা লিগ আয়োজনে কোনো সমস্যা নেই। সেজন্য চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালের নতুন তারিখ জানিয়েছে উয়েফা।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে থমকে গেছে ক্রীড়া ইভেন্টগুলো। ইউরোপে বন্ধ হয়ে গেছে সব ফুটবল লিগ। স্থগিত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগ। ঝুলে ছিল ইউরোর ভাগ্য। সমস্যার সমাধান বের করতে মঙ্গলবার ইউরোপিয়ান সময় দুপুর ১টায় ৫৫ সদস্যের প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন উয়েফা প্রধান আলেক্সান্ডার সেফেরিন।

সেখানেই ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনালের নতুন তারিখ। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ২৭ জুন। তার ৩ দিন আগে অর্থাৎ, ২৪ জুন পোল্যান্ডের দেন্সক স্টেডিয়ামে হবে ইউরোপা লিগের ফাইনাল।

এর আগে ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ও ২৭ মে ইউরোপা লিগের ফাইনাল হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে থমকে থাকা লিগের সূচির সঙ্গে খাপ খাওয়ানো কঠিন হবে বলেই পিছিয়ে দেয়া হল দুই ফাইনাল।

বিষয়:উয়েফা ইউরোপা লিগ ২০১৯-২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…