চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচ্ছন্ন বাংলাদেশ থিম সং এক সপ্তাহে ২৪ লাখ ভিউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

মাত্র ৭ দিনে সামাজিক সচেতনতার গানে ২৪ লক্ষের বেশিবার ভিউ মিলেছে। সামাজিক সচেতনতা প্রশ্নে বাংলাদেশের মানুষের মধ্যে বিপুল আগ্রহের প্রমাণ দিয়ে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর থিম সং ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিস্কার’ বিপুল সাড়া পেয়েছে। ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ প্রচারণার জন্য তৈরী হয় গানটি। গানটি করেছে চিরকুট।

পরিচ্ছন্ন বাংলাদেশ-এর ফেসবুক পেজ-এ বিগত ১৯ ডিসেম্বরথিম সংটি রিলিজ করার ৭ দিনের মধ্যে ২৩ লক্ষের বেশিবার দেখা হয়েছে। এছাড়া চ্যানেল আইয়ের ফেসবুক পেইজ থেকে প্রায় ১ লক্ষবার দেখা হয়েছে গানটি। ১৩ হাজারের বেশি শেয়ার ও রিঅ্যাকশন পড়েছে ৯০ হাজারের বেশিবার। এছাড়া অসংখ্য বহুমাত্রিক ফেসবুকে কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা  জানিয়েছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে “পরিচ্ছন্ন বাংলাদেশ” কাম্পেইনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে রেকিট বেনকিজার-এরমার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, ‘পরিচ্ছন্নবাংলাদেশের থিম সং ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার’-এর এই সাফল্য আমাদের আশাতীত এবং অর্জনটি দারুন অনুপ্রেরণার।  আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’এর লক্ষ্য পূরণ হবে।’  এ বিষয়ে রেকিট বেনকিজারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মূলত “পরিচ্ছন্ন বাংলাদেশ” উদ্দোগটির থিম সংয়ের জনপ্রিয়তার মাধ্যমে আমাদের প্রাথমিক সাফল্যটি অর্জন হয়েছে। এখনো, অনেকটা পথ পাড়ি দিতে হবে এই “পরিচ্ছন্ন বাংলাদেশ” এর স্বপ্ন যাত্রার। তরুণ সমাজ থেকে আমরা অভুতপূর্ব সাড়া পেয়েছি, তারা সকলেই আমাদের “পরিচ্ছন্ন বাংলাদেশ” ফেসবুকের মাধ্যমে আমাদের উদ্দেশ্য ও লক্ষের সাথে একাত্বতা প্রকাশ করেছে। বিষয়টা নিঃসন্দেহে অনেক বড় একটা অর্জন আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশ টিমের জন্য। অনেক ধন্যবাদ চিরকুট এবং চ্যানেল আই কে।

Banglabid

চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, ‘সামাজিক সচেতনতার গানে এবং তার ভিডিওতে এতটা সাড়া আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল।গানের ডাকে  যেমন তারা সাড়া দিয়েছে তেমনি বাস্তব ক্ষেত্রেও দেশের মানুষ যদি পরিচ্ছন্নতার শপথ নিয়ে  তাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, তাহলেই আমাদের এই গান সার্থক হবে। ’

চ্যানেল আই এর ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মৃত্তিকা গুণ বলেন, ‘আমরা ৭ আট মাস ধরে যে কনসেপ্ট ডেভলপ করেছি তার এমন সাড়া আমাদের আনন্দ দিচ্ছে। থিম সংটি আসলে পরিচ্ছন্নতা বিসয়ক একটি অনুষ্ঠানের সূচনা বলা যায়। অনুষ্ঠানটিও সমান ভাবে আদৃত হবে আশা করি।’

দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে দেশব্যাপী চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ক্যাম্পেইন। দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ডেটল এবং চ্যানেল আই এই ক্যাম্পেইনটি আয়োজন করেছে। এর অধীনে সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি গণমাধ্যম দ্বারাও জনগণকে সচেতন করা হচ্ছে। ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা।

Reneta

পরিচ্ছন্ন বাংলাদেশ ফেসবুক পেজ লিঙ্ক- http://www.facebook.com/PorichchonnoBangladesh

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুট
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT