ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পরিচ্ছন্নতা অভিযান। সেই অভিযানে মেয়রের সঙ্গে অংশ নিয়েছেন মডেল ও নায়িকা বিদ্যা সিনহা মিম।
পরিচ্ছন্নতা অভিযানে শুধু মিম নয় এতে আরো অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় বেশ তারকা। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মিম তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
গত ১২ জানুয়ারি চলচ্চিত্র তারকাদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। এতে অংশ নিয়েছিলেন নিপুণ, মীর সাব্বিরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।






