বাংলাদেশ

পরিচালনা পর্ষদকে দায়িত্ব দিতে অ্যাডহক কমিটি

পরিচালনা পর্ষদকে দায়িত্ব দিতে অ্যাডহক কমিটি

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশিত
হয়েছে।

ওই রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত সব আইন সংশোধন করতে
বলেছেন আদালত। সেইসাথে দেশের সবশিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত পরিচালনা
পর্ষদকে দায়িত্ব দিতে ৩০ দিনের মধ্যে অ্যাডহক কমিটি করে নির্বাচন করতেও বলা
হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর  বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন  করেন এক আইানজীবী। পরে ২০০৯ সালের মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি  প্রবিধানমালা এর ৫ ও ৫০ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন করেন ওই আইনজীবী।

এসব রুলের শুনানি শেষে ১ জুন রায় দেন হাইকোর্ট। ৩১ জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে ১২ দফা নির্দেশনা ও পর্যবেক্ষণ  দেয়া হয়।

আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান শুনানি করেন।

রিট আবেদনকারী ইউনূস আলী আকন্দ বলেন, তিনি ওই রায়ের অনুলিপি হাতে পেয়েছেন। রায়ের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ সম্পর্কে জানায় রাষ্ট্রপক্ষ।

এর আগে হাই কোর্টের ওই রায় স্থগিত চেয়ে ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আবেদন জানালে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আপিল বিভাগ কোন আদেশ না দিলে হাই কোর্টের রায়ই বহাল থাকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…