বিনোদন

পরিচালক সমিতির অফিসে চলছে রুদ্ধদ্বার বৈঠক

চ্যানেল আই অনলাইন এর অফিসে রুদ্ধদ্বার বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে কিছু মানুষ রুদ্ধদ্বার বৈঠক করছে, নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই চলছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।

শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছে।

বৈঠক শুরুর আগে এফডিসিতে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সাথে আলোচনা শেষ করে তাকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন- সে বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ি সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান নেয় শিল্পী সমিতির আপিল বোর্ড।

যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিলো অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।

নিপুণকে নিয়ে বৈঠক শুরুর আগে সোহান বলেন, ‘আমরা দু’পক্ষকে নিয়ে শিল্পী সমিতির অফিসে বসতে চেয়েছিলাম, কিন্তু অফিসটি তালাবদ্ধ। কাউকে পাওয়া যায়নি।’

পরবর্তীতে বৈঠকের জন্য পরিচালক সমিতির কার্যালয় বেছে নেয় শিল্পী সমিতির আপিল কমিটি।

বিষয়:আপিল বোর্ড জায়েদ খান শিল্পী সমিতি সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…