চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরলোকে বাচিকশিল্পী পার্থ ঘোষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৭, মে ২০২২
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের বিখ্যাত বাচিকশিল্পী ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্যে মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশের বন্ধু পার্থ ঘোষ মারা গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘অসুস্থতার কারণে দিন কয়েক আগে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল তার। এরপর তার শারীরিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল। তবে হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার ৭ মে সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।’

জানা গেছে, হাসপাতাল থেকে তার দেহ দমদমের এস পি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। নিমতলা শ্মশানে সম্পন্ন হবে তার শেষকৃত্য। তার প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, পরিজনরাসহ সাংস্কৃতিক অঙ্গনের সকলেই।

এর আগে গত বছরের ২৬ আগস্ট মারা যান পার্থ ঘোষের স্ত্রী বিখ্যাত বাচিকশিল্পী গৌরী ঘোষ। রেডিওর উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন এই আবৃত্তিকার দম্পতি। দীর্ঘ দিন তারা আকাশবাণী কলকাতার সঙ্গেও যুক্ত ছিলেন।

‘কর্ণ-কুন্তী সংবাদ’-এর সুবাদে এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই সময় ‘কুন্তী’র ভূমিকায় ছিলেন গৌরী এবং ‘কর্ণে’র ভূমিকায় ছিলেন পার্থ। গৌরী দেবী আগেই চলে গিয়েছিলেন, এবার প্রয়াত হলেন বাচিকশিল্পী পার্থ ঘোষও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রয়াতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT