‘পাসওয়ার্ড’-এ অভিনয় করতে কেন রাজি হলেন পরমব্রত?

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের নেতিবাচক চরিত্রে তেমন একটা দেখা না গেলেও কমলেশ্বর মুখোপাধ্যায়ের সিনেমা ‘পাসওয়ার্ড’ এ পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। আর তাই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে বহুগুণে।
নায়কের চাইতে খল নায়কের চরিত্র ফুটিয়ে তোলা নাকি অনেক কঠিন, এমনটাই শোনা যায়। আর তাই পরমব্রত নিজেও ছবিটির ব্যাপারে খুবই আগ্রহী। তিনি বলেন, ‘কমলদ্দা যখন সিনেমার গল্প বলা শেষ করলেন, তখন আমি শুধু একটি কথাই বলেছি। ম্যাগনাম অপাস মনে হচ্ছে। এই সিনেমাই আমার বর্তমান, ভবিষ্যত নয়। এই ফিল্মে অংশ নিতে পেরে আমি সৌভাগ্যবান। অপেক্ষা করছি দারুণ একটি টিমের সাথে শুটিং করার জন্য।’
পরমব্রত ছাড়াও পাসওয়ার্ড সিনেমায় আছেন দেব, রুক্মিণী, পাওলি দাম ও আদৃত রায়। গত সপ্তাহে শুরু হয়েছে সিনেমার শুটিং। সব ঠিক থাকলে জুন মাসে মুক্তি পাবে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






