বাংলাদেশ

‘পরবর্তী ৫০ বছর দেশে কোন গ্যাস সংকট থাকবে না’

‘পরবর্তী ৫০ বছর দেশে কোন গ্যাস সংকট থাকবে না’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৯ সাল থেকে পরবর্তী ৫০ বছর দেশে কোন গ্যাস সংকট থাকবে না।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত স্বপ্নপূরণের বাজেট শীর্ষক সংলাপে আশা প্রকাশ করে বলেন, আগামী দুই বছরের মধ্যে কর দাতার সংখ্যা ১২ থেকে ২০ লাখে উত্তীর্ণ হবে।

ভ্যাট আইন নিয়ে সমস্যা সমাধানে ব্যবসায়ীদের আরো হিসেবি হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ড. এসএম মোমেনের সভাপতিত্বে সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন প্রমুখ।

বিষয়:গ্যাস বাজেট ২০১৬-১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…