ধর্ম ও জীবন

সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

শবে বরাতের রাতে মুসল্লিরা মসজিদে নামাজের জন্য প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শবে বরাতের পবিত্র রাতে মুসল্লিরা মসজিদে একত্রিত হয়ে নামাজ ও দোয়া করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার মহামারি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর করুনা চেয়ে মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত পালন করেছেন মুসলমানরা। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার ঘরে রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে। 

সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ্ থেকে পানাহ্ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের মর্যাদা অতুলনীয়। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, জিকির-আসকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হাদিসে আছে মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা তার তিনশ দরজা খুলে বান্দার সবচেয়ে কাছাকাছি প্রথম আসমানে নেমে আসেন। এই রাতেই মানুষের ভালো মন্দের আমলনামা তুলে ধরা হয় মহান আল্লাহ পাকের দরবারে।

কোরআন এবং হাদিসে মহিমান্বিত এ রাতে দলগতভাবে বিশেষ কোন ইবাদতের নির্দেশ নেই। আর করোনার এই সংক্রমণের মধ্যে মুমিন মুসলমানরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্বে রাতভর ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন।

করোনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই।

বিষয়:করোনামুক্তি শবে বরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…