বিনোদন

‘পবিত্র রিশতা টু’ বয়কটের ডাক সুশান্ত ভক্তদের

সুশান্ত ভক্তদের পবিত্র রিশতা টু বয়কটের আহ্বান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন যুবক ও যুবতী, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, পটভূমিতে বাঙালি সংস্কৃতি ও উৎসবের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘‌পবিত্র‌ ‌রিশতা’‌র ‌দ্বিতীয়‌ ‌সিজন ‘পবিত্র রিশতা টু’-এর শুটিং ‌শুরু‌ ‌হয়ে‌ছে।‌ ‌’অর্চনা’ চরিত্রে এবারও থাকছেন অঙ্কিতা লোখান্ডে। ‘মানব’ চরিত্রে সুশান্তের বদলে থাকছেন শাহির শেখ। বিষয়টি মানতে পারছেন না সুশান্ত ভক্তরা। ‘পবিত্র রিশতা টু’ বয়কটের ডাক দিয়েছেন তারা। সমালোচনা করছেন অঙ্কিতারও।

টুইটারে ‘বয়কট পবিত্র রিশতা টু’ এই মুহূর্তে ট্রেন্ডিং। নেটিজেনদের একাংশের দাবী, তারা সুশান্তের স্থানে অন্য কোনও অভিনেতাকে মানতে পারবেন না।  কেউ একতা কাপুরের উদ্দেশ্যে লিখেছেন, ‘মানুষের অনুভূতি নিয়ে খেলবেন না!’ আবার কেউ বলেছেন, ‘মানব চরিত্রটি একটি আবেগের নাম। আমাদের মানব শুধুই সুশান্ত।’

‘পবিত্র রিশতা’ ধারাবাহিক দিয়েই সুশান্তের সঙ্গে অঙ্কিতার পরিচয়। দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙ্গে পড়েছিলেন অঙ্কিতা।

১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। এরপর বলিউডে ঘটতে থাকে একের পর এক ঘটনা। একবছর কেটে গেলেও সুশান্তের মৃত্যুর রহস্য ভেদ করা যায়নি।

বিষয়:অঙ্কিতা লোখান্ডে সুশান্ত সিং রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…