আজ পবিত্র জুমাতুল বিদা। রমজানের বিদায়ী জুমা। রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামের সূচনাকাল থেকেই রমজান মাসের শেষ জুমাকে আলাদা গুরুত্ব দিয়ে আদায় করা হচ্ছে।
এ কারণে জুমাতুল বিদা নামেই রমজানের শেষ জুমা প্রসিদ্ধি লাভ করেছে। জুমাতুল বিদার দিনেই বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আল-কুদস দিবস।
আল কুদস বা বায়তুল মুকাদ্দাস মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয়তম একটি স্থান। এটি মুসলমানদের প্রথম কেবলা ছিল।







