নতুন সঙ্গীর জন্য ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দেওয়া সেই গানগুলো উৎসর্গ করলেন জনপ্রিয় পপ ডিভা মারিয়া ক্যারে।
গত বছরের বিবাহ বিচ্ছেদের পর খুব একা হয়ে পড়েছিলেন মারিয়া। তবে জীবনের রঙ আবার ফিরে এসেছে অস্টেলিয়ার ব্যবসায়ী জেমস প্যাকার’র হাত ধরে।
সম্প্রতি ছুটি কাটানোর জন্য মারিয়া ও তার হিরো প্যাকার ইতালিতে পাড়ি জমিয়েছেন। আর সেখানেই নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান মারিয়া।
তার সঙ্গীত জীবনে ‘ইমোশনস’, ‘মিউজিক বক্স’, ‘মেরি ক্রিসমাস’, ‘ডে ড্রিম’, ‘বাটারফ্লাই’, ‘রেইনবো’র’, মতো হিট অ্যালবাম উপহার দিয়েছেন ভক্ত-শ্রোতাদের। নতুন সঙ্গীর আগমনে হয়তো নতুন কিছু নিয়ে আসবেন মারিয়া।







