চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর ২০তম স্প্যান বসানো হয়েছে। দুপুর ১টায় দিকে সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর ‘৩এফ’ নামে এ স্প্যানটি বসানো হয়। এরই মধ্য দিয়ে সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

এ নিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে সেতুর মোট তিনটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এরই মধ্যে ২০১৯ সালে সেতুর মোট ১৩টি স্প্যান বসানো সম্পূর্ণ হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাওয়া কন্সট্রাক্টশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে সেতুর নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই।

১৯তম স্প্যান বসানোর মাত্র ১৩ দিনের ব্যবধানে পদ্মা সেতুর ২০তম এ স্প্যান বসানোর কথা নিশ্চিত করে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ভাসমান ক্রেন তিয়ান-ই সকাল সাড়ে ১০ টার দিকে ‘৩এফ’ স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যান বসানোর কর্মযজ্ঞ শুরু করে। দীর্ঘ তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে স্প্যানটি বসাতে সক্ষম হন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৫.৫০ ভাগ, নদী শাসন কাজের অগ্রগতি ৬৬ ভাগ ও সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫.৫০ ভাগ। অন্যদিকে, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজের অগ্রগতি শতভাগ বলে জানিয়েছেন পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের।

তিনি জানান, উল্লেখযোগ্য চ্যালেঞ্জিং কোন কাজ আর বাকী নেই। সব কাজ সিডিউল অনুযায়ী চলছে। এভাবে কাজ চলতে থাকলে মূল সেতুর কাজ সমাপ্ত হবে ২০২১ সালের ৩০ জুন।

এদিকে, মূল সেতুর আর্থিক অগ্রগতি ৮১.৬০ ভাগ। মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ দশমিক ৩৯ কোটি টাকা এবং ২৯ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত ব্যয় হয়েছে ৯ হাজার ৭৫১ দশমিক ১৯ কোটি টাকা। অন্যদিকে, নদী শাসন কাজের আর্থিক অগ্রগতি ৫২.৪৭ ভাগ। নদী শাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৭০৭ দশমিক ৮১ কোটি টাকা ও এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৫৬৯ দশমিক ৪ কোটি টাকা। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার শতভাগ কাজের জন্য মোট ১ হাজার ৪৯৯ দশমিক ৫১ কোটি টাকা ব্যয় হয়েছে।

অন্যদিকে, ভূমি অধিগ্রহন, পুনর্বাসন ও পরিবেশের জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ৩৪২ দশমিক ২৬ কোটি টাকা এবং প্যানেল অব এক্সপার্ট, পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন, বেতন ও ভাতাদি ও অন্যান্য খাতে মোট ব্যয় ৩ হাজার ৫১০ দশমিক ৪২ কোটি টাকা। প্রকল্পের মোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা যার মধ্যে ২১ হাজার ৩১৭ দশমিক ১১ কোটি টাকা ব্যয় হয়েছে।

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ক্রিকেটে ২০২০ ‘সবচেয়ে কঠিন’

পরবর্তী

বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির পদক চুরি

পরবর্তী
বিনয় মজুমদার-পুরস্কার চুরি

বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির পদক চুরি

ব্যাংক হিসাব খোলা

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT