বাংলাদেশ

স্বপ্ন পূরণের আরেক ধাপে পদ্মাসেতু

বসলো তৃতীয় স্প্যান, দৃশ্যমান ৪৫০ মিটার

পদ্মা সেতু

শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মাসেতুর তৃতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) স্থাপন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিলারে স্থাপন করা হয়। তৃতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মাসেতুর ৪শ ৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

গতকাল শনিবার সকালে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তে আনা হয়।

পদ্মাসেতুর প্রকৌশলীরা জানায়, স্প্যানটি ৩৮ নম্বর পিলারের উপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। ৩৮ নম্বর পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে এবং এরই মধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মাসেতুতে বসানো হয় প্রথম স্প্যানটি। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর রোববার (১১ মার্চ) বসানো হলো তৃতীয় স্প্যানটি।

এছাড়া ৪১ নম্বর পিলারের কাজও এগিয়েছে।  তাই পরবর্তীতে ৪ নম্বর স্প্যান বসানোর প্রস্তুতিও রয়েছে।  এগোচ্ছে ৪২ নম্বরের কাজও। ওপরে উঠে গেছে মাওয়া প্রান্তের ৩ নম্বর পিলার।  ৪ ও ৫ নম্বর পিলারও ওপর দিকে উঠার পথে।  ১৩, ১৪, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর পিলারের কাজ এগিয়ে গেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।  পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

বিষয়:পদ্মাসেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…