পদ্মার তীরে নিরব-স্পর্শিয়ার ‘ফিরে দেখা’

নদীর তীরে এক প্রেমিক ও প্রেমিকা সুন্দর মুহূর্তে ছবি তুলছে, পটভূমিতে নৌকা ও নদীর দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু করলেন চিত্রনায়ক নিরব। যে সিনেমার নাম ‘ফিরে দেখা’। পরিচালনা করছেন কিংবদন্তী অভিনেত্রী রোজিনা।
রাজবাড়ীর জেলার পদ্মা নদীর পাড়ে মঙ্গলবার সকাল ভোর থেকে শুটিং করছেন নিরব-স্পর্শিয়া। এই সিনেমার মাধ্যমে প্রথমবার তারা একসঙ্গে জুটি বাঁধলেন।
প্রায় ২০ দিন টানা সেখানে শুটিং করবেন নিরব। তিনি বলেন, আমার নিজের জেলা রাজবাড়ী। প্রথম নিজের এলাকায় সিনেমার শুটিং করছি। নিজের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে।
স্পর্শিয়া বলেন, রোজিনা আপু তো লিজেন্ডারি ব্যক্তিত্ব। তার নির্দেশনায় প্রথমবার সিনেমা করছি। নতুন সিনেমা, নতুন পরিবেশে কাজ করছি। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা মনে হচ্ছে।
‘ফিরে দেখা’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই।






