চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মার তিক্ততা ভুলে বাংলাদেশের অর্জনে বিশ্ব ব্যাংকের স্বীকৃতি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৯:০৬ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

দু’দিনের সফরে রোববার বিকেলে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম। অর্থমন্ত্রী অাবুল মাল আব্দুল মুহিত মনে করছেন, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এই সফর দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি ।

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেছেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে বাংলাদেশের বিস্ময়কর অর্জন নজর কেড়েছে সবার । তাই ওই অর্জন নিজ চোখে দেখতেই ডক্টর কিমের বাংলাদেশ সফর।

সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। তারও আগে আসেন রবার্ট ম্যাকনামারা, পল উলফোভিৎজ এবং জেমস উলফেনসন।

Banglabid

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহজ শর্তে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসিসট্যান্স আইডিএ’র সবচে ভালো গ্রহীতা বাংলাদেশ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও গ্যাস, সড়ক যোগাযোগ, নৌ-পথসহ নানা খাতের উন্নয়নে এককভাবে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার বিশ্বব্যাংক।

দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্যের বড় অংশীদারও ওই সংস্থাটি। প্রতি বছরই ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উদযাপনে সদস্য একটি দেশকে বেছে নেয় বিশ্বব্যাংক। এবার বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পছন্দ বাংলাদেশ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে এই প্রথম আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ডক্টর জিম ইয়ং কিম। আমরা তো এতোদূর এলাম, সামনে আরো কিভাবে যাওয়া যায় সে বিষয় নিয়ে চিন্তা করতে হবে।

Reneta

প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিমের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে এমনই আশা সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এর ।

তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বড় আইডিএ ঋণ গ্রহীতা। আমাদের হিসেবে মোট আইডিএ ঋণের প্রায় ৯ দশমিক ৭ শতাংশ যায় বাংলাদেশে। দারিদ্র বিমোচনে বাংলাদেশের অর্জন অসামান্য। আগামী ১৭ অক্টোবর দারিদ্র বিমোচন দিবস উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

দু’দিনের সফরে ১৬ অক্টোবর বিকাল ৫ টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক আর বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে দারিদ্র্য বিমোচন দিবসের আলোচনায় অংশ নেবেন তিনি। ১৮ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প দেখতে বরিশাল যাওয়ার কথা তার। ওই দিন রাতেই ঢাকা ছাড়বেন ডক্টর জিম ইয়ং কিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে ভারতের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

আর্সেনাল-চেলসির জয়ের রাতে আটকে গেল ম্যানসিটি

পরবর্তী

আর্সেনাল-চেলসির জয়ের রাতে আটকে গেল ম্যানসিটি

হুমায়ূন আহমেদের গল্প ও শাকিব খানকে নিয়ে অমিতাভ রেজার পরিকল্পনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT