চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদদলিত হয়ে মৃত্যু: ঘটনা তদন্তে কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। ৫ সদস্যের এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে নলুয়া ইউনিয়নের পূর্ব ঘাটিয়া ডাঙ্গায় যাকাতের কাপড় এবং রমজানের ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত হন ৯ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতদের সকলেই নারী।

কবির স্টিল (কেএসআরএম) গ্রুপের মালিকের বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে সোমবার সকালেএ ঘটনা ঘটে।

ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল কবিরকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করেন।

পরে জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানউজ্জামান মোল্লা চ্যানেল আই অনলাইনকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ইফতার সামগ্রী ও যাকাতের কাপড় নিতে রোববার থেকেই ঘটনাস্থলে জড়ো হতে থাকে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক।

Reneta

‘সোমবার সকাল থেকে লোক সংখ্যা বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে বাইরে ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।  এতে করে সীমানা প্রাচীরের ভেতরে অত্যন্ত স্বল্প স্থানে অধিক সংখ্যক লোকের অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে।’

স্থানীয়রা জানান, বেলা ১১টার পর প্রচন্ড ভিড় এবং গরমে অনেকেই মাটিতে পড়ে যায়।  ভিড়ের চাপে হতাহতের ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, তীব্র গরমে হিটস্ট্রোক এবং শ্বাসকষ্টে এদের মৃত্যু হয়েছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সেখানে অবস্থানরত মেডিকেল টিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামের সাতকানিয়ালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT