চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নানা সমালোচনার মধ্যে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, ‘‘হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।

Banglabid

তবে আমাকে তিনি জানাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’’

জানা গেছে, সিএমএসডি থেকে মালামাল নিয়ে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ তা বিক্রি করে দিয়েছিলেন। সেই মালামাল রিজেন্ট হাসপাতালেও পাওয়া যায়নি। এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রিজেন্ট হাসপাতালের সঙ্গে কিভাবে চুক্তি করা হয়েছিল সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

Reneta

গত ১২ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ৩ দিনের মধ্যে তার জবাব দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

জবাবে তিনি বলেছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব মো. আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে তিনি এই চুক্তি স্বাক্ষর করেন।

কিন্তু স্বাস্থ্য সেবাবিভাগ থেকে বলা হয়েছে এই জবাব সন্তোষজনক নয়। এ ব্যাপারে তাকে আরো একটি চিঠি পাঠানো হচ্ছে বিশদ ব্যাখ্যা চেয়ে।

এ নিয়ে যখন অধিদপ্তরের সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের টানাপোড়েন চলছে, তখন কেঁচো খুড়তে সাপ বের হলো। দেখা গেলো শুধু চুক্তিই করেননি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিএমএসডি’র গুরুত্বপূর্ণ জিনিসপত্র রিজেন্ট হাসপাতালের কাছে হস্তান্তর করেছে, যা যে কোনো আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

করোনাভাইরাস (কোভিড-১৯) মোবাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত বলে গত জানুয়ারি মাস থেকে বলে আসলেও মার্চে করোনার প্রাদুর্ভাব দেশজুড়ে ছড়িয়ে পড়লে নানা অব্যবস্থাপনায় তিনিসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব সমালোচিত হন। এক পর্যায়ে সরিয়ে দেয়া হয় আগের স্বাস্থসেবা সচিবকে।

সর্বশেষ রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে আরেক দফা সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতে চার খুনের দায় স্বীকার মূল হোতা সাগরের

পরবর্তী

মালয়েশিয়ায় অমানবিক শাস্তির মুখোমুখি রোহিঙ্গা শরণার্থীরা

পরবর্তী

মালয়েশিয়ায় অমানবিক শাস্তির মুখোমুখি রোহিঙ্গা শরণার্থীরা

দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ কোয়েল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT