চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদক জিতেও ফেডারেশনের চাপে মাবিয়া

তামান্না তৃষা তামান্না তৃষা
৫:৩৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

ভারোত্তোলনে আবারও স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সম্প্রতি ‘চতুর্থ কাতার কাপে’ তাঁর সঙ্গে স্বর্ণপদক জিতেছেন জহুরা আক্তার রেশমাও।

অনুমতি না নিয়ে অংশ নেয়ায় ভারোত্তোলন ফেডারেশন থেকে তাদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই দুই ভারোত্তোলক। তবে ফেডারেশন বলছে, খেলোয়াড়দের নিরাপত্তা দেয়ার পূর্ণ দায়িত্ব তাদের।

বছরের শুরু আর শেষ, সাজালেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সাফ গেমস এবং ‘চতুর্থ কাতার কাপ’, দুই টুর্নামেন্টে জিতে নিয়েছেন তিন স্বর্ণপদক।

১৩ দেশের ভারোত্তোলকদের অংশগ্রহনে কাতারের দোহায় হয় এই টুর্নামেন্ট। খিলগাঁও যুব ক্রীড়া সংঘ সিপাহীবাগের মধ্যস্ততায় বাংলাদেশ থেকে অংশ নেন মাবিয়া, রেশমা এবং মুসতাইন বিল্লাহ।

৬২ কেজি ক্যাটাগরিতে অংশ নিয়ে কোন পদক না জিততে পারলেও ৬৩ কেজিতে মাবিয়া এবং ৫৩ কেজি ক্যাটাগরিতে আন্তর্জাতিক অঙ্গণে প্রথমবারের মতো স্বর্ণ জিতে নিয়েছেন রেশমা।

দেশে ফিরে সাফের মতো কোন সংবর্ধনাই পায় নি মাবিয়া-রেশমারা। এমনকি ভারোত্তোলন ফেডারেশনও নিশ্চুপ। বরং স্বর্ণজয়ী দুই ভারোত্তোলক জানিয়েছেন, একের পর এক হুমকির কথা।

Reneta

এ বছরের জুনে বাংলাদেশের ভারোত্তোলন ফেডারেশনের দায়িত্ব নেয় নতুন কমিটি। বেশ কিছুদিন ফেডারেশন বন্ধ থাকলেও হঠাৎ করেই খোলা পাওয়া যায় ফেডারেশনের দরজা। মাবিয়া-রেশমাদের অভিযোগের জবাবে ফেডারেশন কর্তাদের সাফ কথা, জাতীয় খেলোয়াড় রক্ষার্থে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন তারা।

ফেডারেশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের কথা থাকলেও শিগগিরই ন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশীপের নতুন তারিখ ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহবুবুল হক শাকিলের জন্মদিনে স্মরণ অনুষ্ঠান

পরবর্তী

রাষ্ট্রপতির সংলাপে রাজনীতির কালো মেঘ কেটে যাবে: বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা

পরবর্তী

রাষ্ট্রপতির সংলাপে রাজনীতির কালো মেঘ কেটে যাবে: বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে ম্যানিকুইন চ্যালেঞ্জে টাইগাররা

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT