অকল্যান্ডের রুক্কাকা সমুদ্র সৈকতে ম্যানিকুইন চ্যালেঞ্জে মজলেন মাশরাফি তামিম ও মুশফিকরা। নিউজিল্যান্ডের অকল্যান্ডের রুক্কাকা সমুদ্র সৈকতে পুরো বাংলাদেশ দল যোগ দিলেন স্থির হয়ে থাকার এই উৎসবে।
সোমবার(১৯ ডিসেম্বর)বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ সমুদ্র সৈকতে ম্যানিকুইন চ্যালেঞ্জের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে।
সম্প্রতি ফেসবুকে জনপ্রিয় হওয়া ভিডিও ট্রেন্ড ম্যানিকুইন চ্যালেঞ্জের মাধ্যমে নিজের বা একটি গ্রুপের স্বকীয়তার জানান দিচ্ছে সবাই। এর ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের সমুদ্র পাড়ে ম্যানিকুইন চ্যালেঞ্জে অংশ নেয় মাশরাফি সাকিব তামিমরা।
ভিডিও বার্তার ক্যাপশনে তাসকিন জানন, নিউজিল্যান্ডে এসে সমুদ্র সৈকতে বাংলাদেশ দল ম্যানিকুইন চ্যালেঞ্জ সফলভাবে শেষ করল।
উল্লেখ্য উনিশ শতকে ফ্রান্সে প্রথম মোম দিয়ে ফ্যাশন ম্যানিকুইন তৈরি করা হতো।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন:







