চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথ হারাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আড়াইশ’র নিচের সংগ্রহ নিয়েও সাকিব আল হাসানের জোড়া আঘাতে যে আশার বীজটা বোনা যাচ্ছিল, সেটি ধূসর করে দিচ্ছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও টেলরের প্রতিরোধী জুটিতে বাংলাদেশকে পথ থেকে ছিটকে দিচ্ছে কিউইরা।

বাংলাদেশ-২৪৪/১০, নিউজল্যান্ড-১৫৩/২ (২৯)

কেন উইলিয়ামসন ও রস টেলর ৯০ রান তুলে অবিচ্ছিন্ন আছেন। টেলর পেরিয়ে গেছেন ফিফটির কোটাও। তাতে জয় দূরেই সরে যাচ্ছে মাশরাফীদের থেকে।

শুরুতে ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন সাকিব। মার্টিন গাপটিলকে ক্যাচ বানান তামিমের। ফেরার আগে মাত্র ১৪ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে যান কিউই ওপেনার।

আরেক ওপেনার কলিন মুনরোর সঙ্গে এগোচ্ছিলেন উইলিয়ামসন। জুটিতে কুড়ি রান তোলার পরই আবারও সাকিবের আঘাত। মুনরোর বুলেট শট ঝাপিয়ে পড়ে তালুবন্দী করেন মিরাজ। তিন চার ও এক ছক্কায় ৩২ বলে ২৪ রান করে যান এ ওপেনার।

নিউজিল্যান্ডকে চেপে ধরতে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটি কাজে লাগাতে পারেননি মুশফিক। উইলিয়ামসনকে রানআউট করতে ব্যর্থ হন টাইগার উইকেটরক্ষক। দ্রুত রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে পড়েন টেলর ও উইলিয়ামসন। কুড়িয়ে তার দিকে থ্রো করলে বল হাতে জমানোর আগেই মুশির কনুইতে লেগে উইকেট ভেঙে যায়, বেঁচে যান কিউই অধিনায়ক।

Reneta

এর আগে প্রথম ব্যাট করে চার বল বাকী থাকতে ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT