চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথ আছে-উপায় নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড়দের ফিটনেস নিয়ে খুব বেশি খুশি হতে পারছেন না জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। কন্ডিশনিং ক্যাম্পের প্রথমদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আরও উন্নতি প্রয়োজন।

টেকসই উন্নতির পথ জানা থাকলেও উপায় নেই আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে। মারিও মনে করেন, ফিটনেস নিয়ে কাজ হওয়া উচিত এক থেকে দেড় মাস। কিন্তু পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব নয় একের পর এক সিরিজ বা টুর্নামেন্ট থাকায়। সামনের কয়েকমাস ক্রিকেটাররা কীভাবে নিজেদের ফিট রাখতে পারেন সেটি নিয়েই আগামী চারদিন মিরপুরে চলবে কাজ।

‘বাংলাদেশ দল টানা ক্রিকেট খেলছে সেই অক্টোবর থেকে। পরবর্তী কয়েক মাস খেলোয়াড়রা যেন ফিটনেস ধরে রাখতে পারে সেটি নিয়ে কাজ করছি। ফিটনেস দেখে সন্তুষ্ট তবে খুব খুশি হওয়ার মতো নয়। আরও উন্নতি করা যায়। ফিটনেস ক্যাম্প ৪-৬ সপ্তাহ হলে সেটি খুব কাজে আসে। তবে সেটি এখন সম্ভব না। ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা একদম খারাপ না, সেই দিক থেকে আমি খুশি।’

Banglabid

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তার পরপরই জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ সামনে রেখে সোমবার মিরপুরে ২৩ ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল।

৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে এইচপির (হাই পারফরম্যান্স) দশ ক্রিকেটার জায়গা পেলেও শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ চলায় তারা থাকতে পারেননি ক্যাম্পে। বাকি ২৫ ক্রিকেটারের মধ্যে ছিলেন না টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং সাব্বির রহমান।

নিজের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ছুটি নিয়েছেন সাব্বির। সাকিবও আছেন ছুটিতে। ২৪ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প শুরুর দিন মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Reneta

ফিটনেস ক্যাম্প মানেই শুরুর দিন বিপ টেস্ট। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়া সেই পরীক্ষা দিয়েছেন বাকি ২২ ক্রিকেটার। পরবর্তী ৬ মাস সূচিতে ওয়ানডে সিরিজ না থাকায় মাশরাফীর ফিটনেস নিয়ে ভবিষ্যতে আলাদা করে কাজ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কান ট্রেনার।

চোট কাটিয়ে আসা মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া জহুরুল ইসলাম অমির ফিটনেস দেখে সন্তুষ্ট ভিল্লাভারায়ন।

গত কয়েকমাসে আলোচনার বিষয় হয়ে উঠেছিল ক্রিকেটারদের ফিটনেস। এমনকি বিশ্বকাপে চোট-আঘাত নিয়ে খেলেছেন অনেকে। কেউ কেউ ছিটকে গেছেন দল থেকেও। ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ সেটি হারে হারে টের পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফিটনেসে ঈর্ষনীয় উন্নতি করে বিশ্বকাপে সাকিবের অনন্য পারফরম্যান্সও উদাহরণ হয়ে আছে অন্যদের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমারিও ভিল্লাভারায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

পরবর্তী

হামলার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন ভিপি নুর

পরবর্তী

হামলার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন ভিপি নুর

২০০ মিলিয়ন আয়ের পথে 'ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড'

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT