ক্রিকেট

পঞ্চাশের আগেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের দৃশ্য, যেখানে খেলোয়াড়রা ব্যাটিং করছে এবং দর্শকরা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক ১৪ বলে ১৮ রানে অপরাজিত থাকলেও বাকিরা উইকেটে আসছেন আর যাচ্ছেন।

সবশেষ অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফিরে গেছেন ডিপ কাভারে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে। গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন মায়াঙ্ক যাদব।

মাহমুদউল্লাহ ২ বলে ১ রান করেন। তার আগে ১৮ বলে ১২ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। লিটন দাস ৪ ও পারভেজ হোসেন ইমন ৮ রান করে ফেরেন। শুরুর দুটি উইকেট নেন আর্শদীপ সিং।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮.৫ ওভারে ৫০ রান।

গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং বেছে নেন। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ১৪ বছর পর হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ।

তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আছেন একাদশেই। তানজিম হাসান সাকিবকে অপেক্ষা করতে হচ্ছে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য।

বিষয়:গোয়ালিয়র প্রথম টি-টুয়েন্টি বাংলাদেশ-ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…