দেশের ৭শ’ ১৭টি ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ দফায় ভোট হচ্ছে ৪৫ জেলার ৯৩ উপজেলায়। ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। আর ভোটকেন্দ্র রয়েছে ৬ হাজার ৪শ’ ৮৪টি।
ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ লাখ সদস্যকে মোতায়েন করেছে ইসি।
৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।








