চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পচেত্তিনো বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। আর্জেন্টাইন কোচের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে গোলডটকম। ফলে লন্ডনের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি ঘটল ৪৭ বছরের কোচের।

২০১৪ সালে টটেনহ্যামের দায়িত্ব নেন পচেত্তিনো। তারপর ক্লাবকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয় হটস্পাররা।

প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিয়মিত মুখ হয়ে ওঠে টটেনহ্যাম। গত আসরে তো ফাইনালও খেলেছে তারা। মাদ্রিদের সেই ফাইনালে অবশ্য স্বদেশী লিভারপুলের কাছে হেরে যায় পচেত্তিনোর দল।

চ্যাম্পিয়ন্স লিগের ওই ফাইনালের পর থেকে চাপে পচেত্তিনো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বাজে শুরু হয়েছে তাদের। পয়েন্ট তালিকায় টটেনহ্যাম আছে ১৪ নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২০ এবং শীর্ষ চারের অন্য দলগুলোর চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। কোনো প্রতিযোগিতাতেই সবশেষ পাঁচ ম্যাচে জয় পায়নি টটেনহ্যাম।

পচেত্তিনোর বরখাস্তের খবর নিশ্চিত করে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। হেড কোচের সঙ্গে তাই ছেড়ে দেয়া হয়েছে কোচিং স্টাফের অন্য সদস্যদেরও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলটটেনহ্যাম হটস্পারপচেত্তিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT