চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়া ‘জলঢাকা আন্দোলন’র ডাক ব্যারিস্টার তুরিন আফরোজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
জনপদ, নীলফামারী
A A

নয়া জলঢাকা আন্দোলনের ডাক দিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে আজ ৮ মার্চ নীলফামারীর জলঢাকায় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই ডাক দেন তিনি।

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর জলঢাকায় প্রথমবারের মতো সহস্রাধিক নারীর সমাগমে নারী দিবস পালিত হলো। জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় একাত্তরের শহীদ-জায়া বোদন শ্বরী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ব্যারিস্টার তুরিন আফরোজ।

এসময় তিনি বলেন: আগামীর জলঢাকা হবে নতুন প্রজন্মের, নতুন দিগন্তের। আমাদের ফাউন্ডেশন সকলকে নিয়ে নয়া জলঢাকা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জলঢাকার জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের আমরা পিছনে রাখতে চাই না। আমি এই জলঢাকার মাটির কন্যা। আমি আপনাদেরকে নয়া জলঢাকা উপহার দিতে চাই। কিন্তু তার জন্য শুধু আমার চাচা-ভাইদের সাথে নিয়ে নয়, আমার মা-বোনেদেরকে ও আমার সাথে চাই।

Banglabid

তুরিন আফরোজ বলেন: মনে রাখবেন, একটি পরিবারে যখন নারীর মুখে হাসি থাকে, সেই পরিবারে সূর্যের আলো খেলা করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনাকে বিজয় করেছি। তাই আমাদের পক্ষে আগামীকে বদলে ফেলা মোটেও অসম্ভব নয়। আমরা সমতার বিশ্ব গড়তে চাই। আমরা সমতার জলঢাকা গড়তে চাই। জলঢাকা থেকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দূর করবো। নয়া জলঢাকা গঠনে আমরা নারী-পুরুষ এক সাথে কাজ করবো।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠান স্থলে দিনব্যাপী করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ফাউন্ডেশনের সহস্রাধিক নারী কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলঢাকা পৌরসভা এলাকাতে বর্ণাঢ্য র‍্যালী বের করেন ফাউন্ডেশনের সহস্রাধিক নারী কর্মী।

Reneta

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডা. মো. রেজওয়ানুল কবির সজীব এবং জলঢাকা সহকারী কমিশনার (ভুমি) সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. এনামুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজনারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT