রাজনীতি

নয়াপল্টনে বয়স্ক ছাত্রদল নেতাদের অবস্থান, উত্তেজনা

নয়াপল্টনে বয়স্ক ছাত্রদল নেতাদের অবস্থান, উত্তেজনা

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে আন্দোলন শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সহস্রাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

অন্যদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ’ নেতাকর্মী অবস্থান করছে। কার্যালয়ের আশপাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

নয়াপল্টনে বয়স্ক ছাত্রদল নেতাদের অবস্থান, উত্তেজনাআন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর কিছু করলে আগে থেকে অবস্থান নেয়া বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে বলে জানা গেছে।

বিষয়:ছাত্রদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…