চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলে বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ-স্টেডিয়াম চাইবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, বাংলাদেশ, স্পোর্টস
A A

নড়াইল-২ আসন থেকে সদ্যনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, উন্নয়নের পথে তরুণ সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

নড়াইলের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট তৈরির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়-হাসপাতাল-আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের দাবি তুলে ধরবেন বলেও জানান মাশরাফী।

নির্বাচনে জয়লাভের পর সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মাশরাফী।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়ে মাশরাফী বলেছেন, ‘কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

‘নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।’

‘মানুষের অনেককিছু চাওয়া-পাওয়ার আছে। ব্যক্তিগত চাহিদার চেয়ে সমষ্টিগত মানুষের চাহিদাকে গুরুত্ব দেয়া হবে। জনগণের জন্য আসা সরকারি অনুদান যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।’

Reneta

মাশরাফী আরও বলেন, ‘জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাবো। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টিই থাকে। একটি মানুষের মধ্যে যে ভালোটি আছে সেটি ফুটিয়ে তুলতে হবে।’

গ্রুপিংয়ে বিশ্বাস করেন না বলেও জানান মাশরাফী, ‘খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়েও বিশ্বাস করি না।’

২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ নয় জানিয়ে মাশরাফীর সোজাসাপ্টা কথা, ‘সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোনো ছাড় নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননড়াইল-২ আসনভোটের খবরমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT