চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলে অপু বিশ্বাসের নাচ দেখবেন মাশরাফি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:৩৮ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

মঞ্চে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আর দর্শক সারিতে বসে তার নাচ দেখবেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আগামী ২৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩ টায় মাশরাফির জন্মস্থান নড়াইলের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট, যার নাম ‘কনসার্ট ফর দ্য হেল্পলেস’।

সেই কনসার্টে নাচবেন অপু বিশ্বাস। যার জন্য এই নায়িকা এরই মধ্যে প্রস্তুতিও নিচ্ছেন। বুধবার মগবাজারের একটি স্টুডিওতে নাচের মহড়ায় অংশ নিয়েছে তিনি। চ্যানেল আই অনলাইনকে অপু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বিপিএল খেলার পর মাশরাফি ভাই এসব মানুষদের জন্য একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিয়েছিলেন।

তিনি বলেন, ভাবতে ভালো লাগছে এমন সুন্দর একটি আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারছি। তাছাড়া ওই অঞ্চলের মানুষদের খুব কাছ থেকে দেখতে পারবো। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

জানা গেছে, অপু ছাড়াও কনসার্টে অংশ নেবেন চিত্রনায়ক আসিফ ইমরোজ, তানভীর তনু। এছাড়া মঞ্চে গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, মাকসুদ ও তার ঢাকা ব্যান্ড, ইমরান প্রমুখ। ‘কনসার্ট ফর দ্য হেল্পলেস’ এর আয়োজন করেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

আয়োজকদের একজন চলচ্চিত্র অভিনেতা তানভীর তনু। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এই কনসার্ট থেকে আয়ের একটি অংশ যাবে অসহায় শিশুদের মাঝে। তিনি বলেন, ওই কনসার্টে উপস্থিত থাকবেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোক্তা মাশরাফি বিন মর্তুজা ভাই। আশা করছি এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসমাশরাফি বিন মর্তুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT