চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যায় বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত: রাণী রানিয়া

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জর্ডানের রাণী রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, কেবল মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি রোহিঙ্গা মুসলিমদের উপর জাতিগত নিধনকে বিশ্বের সবচেয়ে জঘন্যতম বর্বরতম ঘটনা বলে আখ্যায়িত করেন। তিনি বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। পাশাপাশি মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বেলা ১১ টার পরে বিমানযোগে কক্সবাজার পৌঁছান জর্ডানের রাণী। এসময় তার সঙ্গী ছিলো আরো ৫ জন। দুপুর ১২ টা ২ মিনিটের সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরীসহ জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান।

Banglabid

এরপর তিনি ক্যাম্পের কয়েকটি স্থান ঘুরে দেখেন। পর্যবেক্ষণ করেন আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম। এসময় মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে উখিয়ার কুতুপালং আইওএম এর অস্থায়ী হাসপাতালে সংবাদ সম্মেলনে অংশ নেন রাণী। সংবাদ সম্মেলনে রাণী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের উচ্চকিত প্রশংসা করেন।

এসময় তিনি বলেন, এখানে ৯৫ ভাগ রোহিঙ্গা মৌলিক চাহিদার সংকটে রয়েছে। মিয়ানমারে যে পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে তা নজিরবিহীন। বিশ্বসম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Reneta

তিনি বলেন, জেনেভায় অনুষ্ঠিত আজকের বৈঠকে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা পাওয়া যাবে।

জর্ডানের রাণী ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্ডানের রাণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতে নেই ডু প্লেসিস, অধিনায়ক ডুমিনি

পরবর্তী

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

পরবর্তী
রুহুল কবির রিজভী।

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

সোনাজয়ী সাদিয়া স্মারক সংগ্রহ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বাস নিতে কষ্ট হচ্ছে সোনাজয়ী সাদিয়ার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT