রোহিঙ্গাদের দূর্দশা স্বচক্ষে দেখতে কক্সবাজারের এসেছেন জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার বেলা বেলা ১১টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দর থেকে গাড়িতে করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
তার আগমণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
সকাল ৯টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ। কক্সবাজার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে: জর্ডানের রাণীর কক্সবাজার আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি’র পাশাপাশি সাদা পোষাকেও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রাণী রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
জর্ডানের রাণী রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।
এর আগে ৭ সেপ্টেম্বর রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশ সফর করেন তুস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।










