চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা ডুবে গেছে, আর টেনে তোলা যাবে না: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৯:৩৫ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়ার বিবৃতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন- নৌকা ডুবে গেছে, এটা তারা বুঝতে পারছে না। আর হাজার চেষ্টা করেও আপনি (প্রধানমন্ত্রী) লোকজন দিয়ে এ নৌকা টেনে তুলতে পারবেন না।

শনিবার রাজধানীর গুলশানে ইম্যানুয়েলস নিউ হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জাগপা সভাপতি অধ্যাপক রেহানা প্রধানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন- নৌকার সঙ্গে (ডানে-বায়ে) যাদের রেখেছেন, তারা কী জিনিস সেটা আপনি নিজেই বলেছেন। তাদের জীবন-যাত্রার মান কী! আমাকে নতুন করে কিছু বলতে হবে না। সুতরাং এদের দিয়ে দেশের কিছু হবে না, আপনিও কিছু করতে পারবেন না।

তিনি বলেন- হাসিনাকে বাদ দিতেই হবে, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতেই হবে। তবেই তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু তার অধীনে নির্বাচন নয়।

দেশের অবস্থা মোটেই ভালো না উল্লেখ করে খালেদা বলেন- দেশে এখন প্রয়োজন সত্যিকারের জনগণের সরকার। যারা দেশে ও জনগণের কাজ করবে।

বেগম জিয়া বলেন- সামনে ঈদ, সবার বাড়ি যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু রাস্তা-ঘাটের যে দুরাবস্থা, ৫ ঘন্টার রাস্তা ১০ ঘন্টায় অতিক্রম করতে হয়। আবার যানজট হলে ১৫ থেকে ২০ ঘন্টাও লাগে। অথচ রাস্তায় কোন পাবলিক টয়লেট নেই। একারণে বিশেষ করে মহিলাদের কষ্ট বেশী হয়। কিন্তু সরকারের এগুলো চিন্তা করা উচিত।

Reneta

বর্তমান প্রধানমন্ত্রী জনগণের নয়, আওয়ামী লীগের মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন- প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত। রাঙ্গামাটি ও চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, এই ঘটনা ১০টা কত মিনিটে হয়েছে আর তিনি ১২ কত মিনিটে দেশ ত্যাগ করেছেন, কেনো?

তিনি বলেন, দেশে এত বড় ঘটনা। ১৭০ জন্য মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। এত বড় ঘটনার পরেও তিনি দেশ ত্যাগ করলেন কি করে? জনগণের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ কি আছে? থাকার কথা না। কারণ তিনি মনে করেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী হন নাই। তিনি আজ দেশে ফিরেছেন। এখন মায়া কান্না দেখাবেন।

খালেদা জিয়া বলেন, ঘটনা আমাদের দেশে হয়েছে। বিদেশের অনুষ্ঠান বাদ দিলে বুঝতাম দেশের মানুষের প্রতি তার ভালোবাসা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্রধানমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT