চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকায় ভোট দিতে জার্মানি আওয়ামী লীগের উদ্যোগে প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
প্রবাস সংবাদ
A A

হাবিবুর রহমান হেলাল, জার্মানি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার রাজনীতিকে গতিশীল রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে জার্মান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে চালানো হচ্ছে ব্যাপক নির্বাচনী প্রচারণা।

আওয়ামী লীগ জার্মানি নির্বাচন প্রচার কমিটির প্রধান হাফিজুর রহমান আলম ও বাবুল তালুকদার-এর উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগ জার্মানির আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ ফারুক ।

এছাড়া এই নির্বাচনী প্রচারণায় সহযোগিতায় আছেন সদস্য সচিব নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, উপদেষ্টা জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ সেলিম, জার্মানি আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সফি, মোঃ রিপন, সৈয়দ আহসান, জালাল, এনাম, কাজী আসিফ হোসেন দীপ, ইসমাইল হোসেন সজীব, পিন্টু রহমান, মোঃ মানিক, জার্মান যুব লীগের সভাপতি আমানুল্লা ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল, রিংকু, লোকমান, জার্মানি স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বোরহান খান, ফারুক আহমেদসহ বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণা এক আনন্দ মেলায় পরিণত হয়।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট ওফেন বাগসহ আসপাশের প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার-অভিযান চালনো হয়।

ওফেন বাগ বাংলা স্কুলের পরিচালক খসরু খান নৌকা মার্কায় সকলকে ভোট দেবার জন্য প্রবাসী ভাই-বোনসহ দেশবাসীকে অনুরোধ করেন।

ব্যবসায়ী কামরুল আহসান সেলিম ও কামাল বলেন, বিগত বছরগুলোয় ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করেছেন। তাই ব্যবসা-বাণিজ্যের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তারা।

Reneta

ইউরোপের আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বলেন: বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনাকে বার বার দরকার।

আওয়ামী লীগ জার্মানির আহ্বায়ক জাহিদুল ইসলাম পুলকসহ অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন: প্রবাসী ভাই-বোনরা প্রবাসে থেকেই দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন খাতে প্রবাসীদের জীবন-মান উন্নয়ন, নারীদের উন্নয়নে ঈর্ষণীয় ভূমিকা, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন, বিদ্যুৎখাত, শিল্পখাতসহ সাধারণ মানুষের জীবন-যাত্রার উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই সকল নেত্রীবৃন্দ দেশের সকলের কাছে প্রবাস থেকে উন্নয়নের রূপকার, বঙ্গকন্যা, গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে উদাত্ত আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনজার্মানিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT