জনপদ

নোয়াখালীতে বাসচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত

নোয়াখালীতে বাসচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বাসচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহতের খবরের জন্য বোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কের অনন্তপুর টিভি সেন্টারের কাছে বাসচাপায় সিএনজি চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

নিহত মহিউদ্দিন (৪০) নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে এবং তার বন্ধু কামাল উদ্দিন (৪৫) একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত সোয়া ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস সোনাপুর থেকে ফেনী যাওয়ার পথে বিপরীত দিকের বেগমগঞ্জ সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে আসার সময় টিভি সেন্টারের কাছে একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন নিহত হয়। কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান: বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

বিষয়:নোয়াখালী বাসচাপা সিএনজি চালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…