চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেলের স্বপ্নভঙ্গ, ভক্তরাও হতাশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
বিনোদন
A A

প্রায় এক বছর আগে শুরু হওয়া পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র পর্দা নামছে শিগগির। সম্প্রতি রেকর্ড হয়েছে এর গ্র্যান্ড ফিনালে, এমনটাই শোনা যাচ্ছে। অফিশিয়ালি কে চ্যাম্পিয়ন আর কে রানার আপ হয়েছেন, এ বিষয়টিও গোপন রাখছে আয়োজক কর্তৃপক্ষ।

তবে গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন এমন একাধিক ব্যক্তি সোশাল মিডিয়াতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। আর তাতেই ‘সা রে গা মা পা’ চর্চায় মশগুল বাঙালি শ্রোতা দর্শক। বিশেষ করে এই রিয়েলিটি শোয়ের ফাঁস হওয়া ফলাফল শুনে আশাহত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশের তরুণ শিল্পী মাঈনুল আহসান নোবেল-এর ভক্ত অনুরাগীরা।

‘সা রে গা মা পা’র শুরু থেকেই বিচারকদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন নোবেল। প্রতি অ্যাপিসোডেই আসর মাতিয়ে দিয়েছেন বাংলাদেশের এই তরুণ গায়ক। তার গানে মুগ্ধ হয়ে পশ্চিম বাংলা ও বাংলাদেশে তৈরী হয়েছে অগনিত ভক্ত শ্রোতা। বিচারকদের আশীর্বাদ আর নিজের আত্মবিশ্বাসের জোরেই হয়তো নোবেলও মনে মনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নেই বিভোর ছিলেন, সাথে সাথে তার দুই বাংলার ভক্তরাও!

Banglabid

কিন্তু ‘সা রে গা মা পা’র চূড়ান্ত ফলাফল ফাঁস হওয়ার পর নোবেলের স্বপ্ন ভঙ্গের ঘটনা যেমন আঁচ করা গেছে, তেমনি প্রকাশ্যেই নিজেদের হতাশার কথা ব্যক্ত করছেন তার ভক্ত অনুরাগীরা। এমনকি সোশাল মিডিয়াতেও ক্ষোভ জানাচ্ছেন তার বহু ভক্ত।

তবে ‘সা রে গা মা পা’র ফলাফল নিয়ে গ্র্যান্ড ফিনালে প্রচার হওয়ার আগেই কিছু বলতে নারাজ নোবেল। তারসঙ্গে যোগাযোগ করা হলে সাফ জানিয়ে দেন, যেহেতু গ্র্যান্ড ফিনালে আগামী ২৮ জুলাই প্রচার হবে সেহেতু অগ্রীম এ বিষয়ে কিছু বলতে চাই না। একই সাথে দর্শক ভক্তদেরও নেতিবাচক কিছু না করার আহ্বান জানান এই তরুণ।

এদিকে ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে যে,  জি বাংলার জনপ্রিয় এই সংগীত রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয় গত ২৯ জুন আর চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতাকলকাতাজি বাংলানোবেলবাংলাদেশরিয়েলিটি শোলিড বিনোদনসারেগামাপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরবর্তী

যুবলীগ কর্মীকে নির্মমভাবে পেটানোর ঘটনায় আটক ৫

পরবর্তী

যুবলীগ কর্মীকে নির্মমভাবে পেটানোর ঘটনায় আটক ৫

ডিআইজি মিজান-মামলা-দুদক

ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT