৫শ ও এক হাজার রুপির পুরনো নোট বাতিলের সিদ্ধান্তে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গণ। তুমুল বাকবিতণ্ডায় তৃতীয় দিনের মতো মুলতবি করা হয়েছে রাজ্যসভার অধিবেশন। সোমবার পর্যন্ত মুলতবি হয়েছে লোকসভার অধিবেশনও।
রাজ্যসভার আগের অধিবেশনে দেশটির নোট সংকট নিয়ে বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনাকে সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন বিরোধী দলীয় নেতা গোলাম নবি আজাদ।
এরপর থেকেই তার ওপর আক্রমণাত্বক হয়ে উঠেন বিজেপি নেতারা। আজাদকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তারা। কংগ্রেসের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে লোকসভাতেও বিরোধী দলের সঙ্গে সরকার দলীয় নেতাদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশনও মুলতবি ঘোষণা করা হয়।










