নোকিয়া৫.১, নোকিয়া৩.১ এবং নোকিয়া২.১ নতুন এই তিন স্মার্টফোন উন্মোচন করেছে নোকিয়া ব্র্যান্ড নামে স্মার্টফোন নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
নোকিয়া৫.১-এ রাখা হয়েছে ৫.৫ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিওপি১৮ অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে রাখা হয়েছে ২ জিবি ও ৩ জিবি র্যাম আর ১৬ জিবি ও ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
নোকিয়া৩.১ স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ৬৭৫০ প্রসেসর। এতে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। দুটি স্টোরেজ অপশনসহ এই স্মার্টফোন চলতি বছর জুলাই থেকে পাওয়া যাবে। এতে আছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ ও ৩ জিবি র্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। বৈশ্বিক বাজারে গড়ে এর দাম হবে ১৩৯ ইউরো।
নোকিয়া২.১ স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, সঙ্গে আছে ডুয়াল ফ্রন্ট ফেসিংস্টেরিও স্পিকার আর ৪০০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রাখা হয়েছে ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ওরিও (গোসংস্করণ) ব্যবহৃত এই স্মার্টফোনও চলতি বছর জুলাইয়ে বাজারে আসবে। এর গড় বাজার মূল্য হবে ১১৫ ডলার।








