চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোংরামিতে ভরে গেছে লঙ্কান ক্রিকেট: মুরালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্ব মুত্তিয়া মুরালিধরন নিজ দেশের ক্রিকেটের সার্বিক অবস্থা নিয়ে নাখোশ। বিশেষ করে বোর্ডের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যুক্ত হওয়া তিনি কিছুতেই মানতে পারছেন না।

ইকোনমিক টাইমসের সঙ্গে আলাপকালে মুরালি বলেন, ‘সত্যি কথা বলতে লঙ্কান ক্রিকেট এখন নোংরামিতে ভরা। রাজনৈতিক নেতারা যাদের ক্রিকেট সম্পর্কে কোনো ধারণাই নেই তারা দিনকে দিন প্রতিষ্ঠানটিকে শেষ করে দিচ্ছে।’

মুরালি ১৭ এপ্রিল ৪৬ বছরে পা দেন। ১৯৭২ সালের এই দিনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্মগ্রহণ করেছিলেন। জীবনের শেষ টেস্টে ম্যাচের শেষ উইকেটটি নিয়ে মুরালি ৮০০ উইকেট পূরণ করেন। ওডিআইতে তার উইকেট সংখ্যা ৫৩৪টি। তার সাফল্যের এই রাস্তাটা এতটুকু সহজ ছিল না।

নিজের খেলোয়াড়ি জীবনের কথা উল্লেখ করে মুরালি বলেন, ‘ক্রিকেট সম্পূর্ণ আত্মবিশ্বাসের খেলা। পারফর্ম করতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে হয়। আমি একদিনে সফল হইনি। চার-পাঁচ বছর ধরে অর্জুনা রানাতুঙ্গা (সাবেক অধিনায়ক) আমাকে আগলে রেখেছিলেন। যার কারণেই আমি মুরালিধরন হতে পেরেছি।’

শ্রীলঙ্কান ক্রিকেটের অবস্থা আসলেই শেষ দুই বছর ধরে ভালো যাচ্ছে না। মাঠ এবং মাঠের বাইরে নানা ঘটনায় জর্জরিত বোর্ড এবং খেলোয়াড়রা। টেস্ট র‌্যাংঙ্কিংয়ে তারা ছয় নম্বরে। ওডিআইতে ৮ নম্বরে। সম্প্রতি চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ হয়েছে সবকিছু ঠিক করতে।

গত এক বছরের প্রসঙ্গ টেনে মুরালি বলেন, ‘এখন প্রত্যেক ব্যাটসম্যানকে বল হয়, রান করলে আছ, না হলে বসে থাকতে হবে। বোলারদেরও একই অবস্থা। শেষ এক বছরে মোট ৬০ জন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হয়েছে। এক বছরে ৬০ খেলোয়াড়!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুত্তিয়া মুরালিধরনলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT