চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের কারণে মুরালিধরনের বায়োপিক থেকে সরে গেলেন বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
বিনোদন
A A

‘এইট হান্ড্রেড’ ছবিতে মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে অভিনয় করার কথা ছিল তেলেগু অভিনেতা বিজয় সেথুপতির। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ছবি থেকে সরে গেলেন এই অভিনেতা।

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় সরকারের সমর্থনে ছিলেন মুরালিধরন, এমনটাই মনে করা হয়। তাই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তামিল জাতীয়তাবাদীদের এক অংশ, শিল্পী ও রাজনীতিবিদরা। আর তাই বিতর্ক না বাড়িয়ে এই ছবিতে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় সেথুপতি।

‘এইট হান্ড্রেড’ ছবিতে মুরালিধরনের চরিত্রে বিজয় সেথুপতিকে নেয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। মুরালিধরন অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, তামিলদেরকে তিনি কখনওই অসম্মান করেননি। তবুও বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকে।

চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারাথিরাজা, থামারাই, চেরন থেকে শুরু করে স্টেট মিনিস্টার কদমবুর সি রাজু পর্যন্ত বিজয় সেথুপতিকে অনুরোধ করেন তামিলদের অনুভূতিতে আঘাত না দিয়ে ছবি থেকে সরে যাওয়ার জন্য।

সোমবার মুরালিধরন এই বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘আমাকে নিয়ে ভুল ধারণার কারণে বিজয় সেথুপতিতে সিনেমা থেকে সরে যাওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।’ সাথে যোগ করেন, তিনি চান না তামিল নাড়ুর কোনো শিল্পী তার কারণে ঝামেলায় পড়ুক। মুরালিধরনকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেয়ার করেন বিজয় সেথুপতি।

কয়েকদিন আগে প্রকাশ পেয়েছিল ‘এইট হান্ড্রেড’ ছবির মোশন পোস্টার। সেখানে আভাস ছিলো, ছবিতে দেখানো হবে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে প্রায় তিন দশক ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। মুরালিধরনকে পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নিতে দেখা যাবে। দেখানো হবে ট্রেনিং ও প্র্যাকটিসের মাধ্যমে কীভাবে তিনি বিশ্বসেরা হয়ে উঠলেন এই প্রতিকূলতার মাঝে।

Reneta

জুলাই মাসে ‘এইট হান্ড্রেড’ ছবির ঘোষণা দেয়া হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা আছে, এবছরের শেষ নাগাদ ছবি মুক্তি দেয়ার। ছবির শুটিং হবে তামিল ভাষায়। তবে প্রযোজকরা পরিকল্পনা করেছেন বিশ্বের বেশ কয়েকটি ভাষায় ছবিটি মুক্তি দেবেন।

ছবিটি প্রযোজনা করেছেন মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাছরি। পরিচালনা করেছেন এমএস শ্রীপাথে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজয় সেথুপতিমুত্তিয়া মুরালিধরন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT