চারপাশের পরিবেশের সাথে উদ্ভিদের সর্ম্পক অত্যান্ত নিবিড়। আমাদের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের নান্দনিক উদ্ভিদরাজি। বাড়ির আঙিনা বা বিভিন্ন উদ্যানের নৈসর্গিক শোভা বৃদ্ধির পাশাপাশি পরিবেশে রয়েছে এসব উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা।
সেই সাথে প্রতিদিন অসখ্য মানুষের ক্লান্তি দূর করে খুঁজে নেয় প্রশান্তির ছোঁয়া। বড় আকারের গাছ যেমন আমাদের চারপাশে সবুজের আবরণ তৈরি করে রাখে; তেমনি নান্দনিক উদ্ভিদরাজি আমাদের চারপাশের পরিবেশকে করে তোলে বৈচিত্র্যময়।
নানা প্রজাতির বাহারি লতা ও গুল্ম আমাদের বন্য পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন উদ্যান ও বসত বাড়ির আঙ্গিনাকে করে নান্দনিক ও সুশোভিত।
বাংলাদেশে এমন প্রকৃতিকে সুন্দর করার অনেক অনেক নামের মধ্যে আছে পলাশ, মাধবী, অপরাজিতা, বাগান বিলাস, মালতী, কনকচাঁপা, সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, কদম ইত্যাদি।
এদের মধ্যে কিছু প্রজাতি নিদিষ্ট কিছু সময়ে প্রকৃতিকে মোহিত করলেও কিছু প্রজাতি আছে যারা সারা বছর প্রকৃতিতে পরশ বুলিয়ে দেয়। এসব উদ্ভিদের মোহনীয় রূপ আর মনমাতানো সৌরভ সবাইকে মোহিত করে।
কিন্ত এসব উদ্ভিদ শুধু প্রকৃতিকেই মোহিত করে না সেই সাথে এসব উদ্ভিদ প্রাণীর প্রতিবেশ ব্যবস্থাকেও করে অনন্য সুন্দর।
পরিবেশ প্রতিবেশ ও নান্দনিক সৌন্দর্য্য রক্ষায় এ উদ্ভিদের সংরক্ষণ কার্যক্রম চালিয়ে নেওয়া জরুরী বলে মনে করেন সচেতন মানুষরা।







