চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈর্ব্যাক্তিক কমে সৃজনশীল ৭টি প্রশ্নই থাকবে, ১৫ মিনিট আগে উত্তরপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষার্থীদের দাবি মুখেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নৈর্ব্যক্তিকে ১০ নম্বর কমানো এবং সৃজনশীল পদ্ধতিতে ছয়টির পরিবর্তে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।   আর শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে উত্তরপত্র দেওয়া হবে শিক্ষার্থী-তথ্য পূরণের জন্য।

রোববার শিক্ষাবিদদের সঙ্গে এক সভা শেষে একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম করে ২০১৭ সালের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষার সময় বিভাজনের নতুন বিন্যাস ১৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে জারি করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি।

এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে শিক্ষার্থীরা দাবি জানায়, ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগে সময় ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। আর এখন ২ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে সাতটির উত্তর দিতে হবে। পাশাপাশি এমসিকিউ প্রশ্নের নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। ফলে পরীক্ষা দিতে আরো বেশি চাপের মধ্যে থাকতে হবে শিক্ষার্থীদের। 

দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষাবিদদের সঙ্গে সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এতে সৃজনশীলে ছয়টির পরিবর্তে সাতটি প্রশ্নের উত্তর লেখার জন্য বাড়তি সময় পাবে শিক্ষার্থীরা।

আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের নিয়মে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে শিক্ষার্থীরা গড়ে ২১ মিনিট ৪০ সেকেন্ড সময় পেত। আর এখন সাতটির উত্তর করতে হলেও প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ২১ মিনিট ২৬ সেকেন্ড সময় পাবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Reneta

আগে সৃজনশীলে শিক্ষার্থীদের ছয়টির উত্তর লিখতে হত নয়টি প্রশ্নের মধ্যে থেকে। আগামী বছর থেকে তাদের ১১টি প্রশ্নের মধ্যে থেকে সাতটি বেছে নিতে হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, সকাল ১০টায় যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার এমসিকিউ ও রচনামূলকের উত্তরপত্র পৌনে ১০টায় দেওয়া হবে। পরীক্ষা শুরুর আগে ওই ১৫ মিনিট সময় শিক্ষার্থীরা পাবে দুটি উত্তরপত্রে শিক্ষার্থী-তথ্য পূরণের জন্য। ফলে ওই কাজেও তাদের পরীক্ষার জন্য নির্ধারিত সময় ব্যয় হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চমাধ্যমিকমাধ্যমিকশিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে মামলায় মুগ্ধ সম্পাদক

পরবর্তী

সিরিজে টিকে থাকার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

সিরিজে টিকে থাকার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টাঙ্গাইলে দুই জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT