ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে নৈতিক স্খলনের দায়ে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগেও একাধিকবার ওই প্রভাষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই বিভাগের একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মেহতাব খানম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার প্রভাষক উম্মে কাওসার লতাকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
এই ঘটনায় আকিব উল হক এর স্ত্রী তাহমিনা সুলতানা ছুটির দিনে বিভাগীয় কক্ষে শিক্ষা চর্চার পরিবর্তে অনৈতিক কার্যকালাপ লিপ্ত হওয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরাবর এক লিখিত অভিযোগ করেন।
তার অভিযোগের পরিপ্রক্ষিতে এ ব্যবস্থা নেয় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ কর্তৃপক্ষ।
আকিব উল হকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।










