চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে রাইড শেয়ারিং কার্যক্রম শুরু করছে ‘পাঠাও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নেপালে রাইড শেয়ারিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বাইক, কার ও খাবার সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও। ছোট একটি অনলাইন প্রচারণায় নেপালে যাত্রা শুরুর বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নেপালে খুব শীঘ্রই পাঠাওয়ের কার্যক্রম শুরু হচ্ছে বলে খবর প্রকাশ করেছে সেখানকার প্রযুক্তি খবর বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ‘টেকলেখ’।

টেকলেখের প্রতিবেদনে জানানো হয়, খুব শীঘ্রই বাংলাদেশ ভিত্তিক পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান পাঠাও নেপালের বাজারে ঢুকছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নেপালে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে।

২০১৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে পাঠাও। প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এ সিলেটে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন রাইড শেয়ারিংয়ের পাশাপাশি অনলাইনে খাবারের অর্ডার নিয়ে পৌঁছে দেবার কার্যক্রম পাঠাও ফুড পরিচালনাও করছে। রয়েছে পাঠাও কুরিয়ার সার্ভিস। এছাড়াও প্রতিষ্ঠানটি পাঠাও পে নামের একটি অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করতে চেয়েছিলো। রাইড শেয়ারিংয়ে পাঠাও পে নিয়ে যাত্রী-চালকদের তিক্ত অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করছিলেন অনেকে। আপাতত সরকারি অনুমোদন না পেয়ে পাঠাও পে বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

দেশে পাঠাওয়ের রাইড সার্ভিস নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের অভিযোগ অনেক। বিশেষ করে বাইকে যাত্রীর নিরাপত্তা নিয়ে। সম্প্রতি রাজধানীতে মোটরসাইকেল চালক ও যাত্রীর হেলমেট বিষয়ে ট্রাফিক পুলিশের কড়াকড়ি আরোপের পর পাঠাওয়ের বাইক চালকরা অনেকেই মামলা থেকে বাঁচতে যাত্রীকে নির্মাণ কাজে ব্যবহৃত পাতলা প্লাস্টিকের হেলমেট দিচ্ছে বলেও অভিযোগ আসছে সামাজিক মাধ্যমে। তাছাড়া আগে থেকেই অদক্ষ চালক, রাইড শেয়ারিং নীতিমালার শর্ত ভঙ্গের অভিযোগ আছে পাঠাওয়ের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠাওপাঠাও রাইড শেয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT