চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

টানা তিন টুর্নামেন্ট, ২০২৪ ইউরো, ২০২৫ উয়েফা নেশনস লিগ এবং সবশেষ ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন। মহাযজ্ঞের রাস্তা খুবই কঠিন ছিল স্প্যানিয়ার্ডদের। শেষ পরীক্ষায় টপকাতে হয়েছে আসরে শক্তিশালী এবং চ্যাম্পিয়নদের অন্যতম দাবিদার থাকা ফ্রান্সকে।

সেমিফাইনালে জয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকল লা রোজারা। ম্যাচ শেষে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষকে সতর্ক করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালের টিকিট কেটেছে স্পেন। প্রথমার্ধে মিকেল ওয়েরজাবালের পেনাল্টি এবং বিরতির পর পেদ্রো পোরো দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ দে লা ফুয়েন্তে।

সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা বা ইংল্যান্ডকে সতর্ক করে বলেছেন, ‘টুর্নামেন্টের ফেভারিটদের বিপক্ষে এ দাপুটে প্রদর্শনের পর আমাদের দল রোববার নিউইয়র্কে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামবে। আমরা নিজেদের অপরাজেয় মনে করছি। তারা (ফ্রান্স) বিশ্বের সেরা দলের মুখোমুখি হয়েছিল। এই সুবিধাটা আমাদের আছে। এই খেলোয়াড়রা সবকিছুর যোগ্য, কারণ তারা দিনের পর দিন নিষ্ঠা, উদারতা, সংহতি এবং প্রতিভা প্রদর্শন করে।’

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচের জয়ী দল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

লা রোজাদের বিপক্ষে যে দলই ফাইনালে খেলুক, স্পেনের জন্য হবে বিশেষ। আর্জেন্টিনা ফাইনালের টিকিট কাটলে ম্যাচটি হবে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন বনাম বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মধ্য। অন্যদিকে, স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচ হলে সেটি হবে দুবছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো ২০২৪ ফাইনালের পুনরাবৃত্তি।

ট্যাগ: অপরাজিতআর্জেন্টিনাইংল্যান্ডকোচফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসলুইস দে লা ফুয়েন্তেসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যামেরার জন্য অপেক্ষা নয়

পরবর্তী

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

পরবর্তী

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT