চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে যুক্তরাষ্ট্রের সাহায্য বিমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৩, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

চরম মানবিক বিপর্যয়ে নেপালের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জরুরি চিকিৎসা সেবা এবং ত্রাণ সরবরাহ করার জন্য রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী জরুরি বিমান। প্রায় ১০০ জন ইউএস নৌসেনা, দু’টি হেলিকপ্টার এবং উলম্বভাবে অবতরণে সক্ষম চারটি ‘অসপ্রে’ বিমান র‌য়ে‌ছে মার্কিন সহায়তা বহ‌রে।

ত‌বে এর আগে দেশটির সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র মাধ্যম কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়ায় বড় ধরণের বিমান অবতরণ নিষিদ্ধ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সময় বাড়ার সাথে সাথে পানি ও খাবারের অভাবে রোগের প্রকোপ বাড়ছে রাজধানী কাঠমান্ডুসহ ভূমিকম্প দুর্গত এলাকাগুলোতে। প্রত্যন্ত অনেক অঞ্চলে এখনও ত্রাণ পৌঁছায়নি, ত্রাণের অপেক্ষায় রয়েছে লাখ লাখ মানুষ। অস্থায়ী শিবিরগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ, ওষুধের অভাব আভাস দিচ্ছে রোগের প্রকোপ বাড়ার।

এ অবস্থায় ভূমিকম্পের পরদিন থেকেই ত্রাণ তৎপরতা নিয়ে অভিযোগ করে আসছে ভুক্তভোগীরা। বিদেশ থেকে বিভিন্ন ত্রাণ এলেও সেগুলো না পাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনাকেই দুষছেন তারা। জাতিসংঘও অভিযোগের সুরে তেমনটিই বলেছে।

সরকারিভাবে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকার ঘোষণা করা হলেও নিহতদের ধ্বংসস্তূপ থেকে বের করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নেপালে ভূমিকম্পের আট দিন পর রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে খারাপ আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন।

ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এছাড়া ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT