নেপালের পারসা ও ব্যারা জেলায় পুলিশের গুলিতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধার জন্য নেপালকে ৭ টি অঞ্চলে ভাগ করতে সংবিধান সংশোধনের প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে মাধেসি এবং থারু সম্প্রদায়ের লোক।
এক পর্যায়ে তারা পাথর এবং পেট্রল বোমা ছুঁড়ে থানায় হামলা করলে পুলিশ গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ সংবিধান সংশোধন হলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সংকট সমাধানে সমঝোতার ডাক দিলেও বিক্ষোভকারীরা সংলাপের আগে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে।







