ক্রিকেট

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

বঙ্গবন্ধু ৪ জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট

বাংলাদেশ, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা উপলক্ষে বিভিন্ন দেশের খেলোয়াড়রা একত্রিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরিয়ার-শাকিলের ব্যাটিং ও মনির-রাসেলের বোলিং তোপে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে নেপালকে ২১০ হারিয়েছে স্বাগতিকরা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে ৪৩ বল খেলে সর্বোচ্চ ৬৯ রান করেন শাকিল আহমেদ। ২৬ বলে অপরাজিত ৬৭ রান করে তাকে সঙ্গ দিয়েছেন এস এম শাহরিয়ার।

২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে মনির হোসেন ও রাসেল সিকদারের বোলিং তোপের মুখে পড়ে নেপাল। দুই অঙ্ক পেরোতে পারেননি কেউই। ১২.৩ ওভারে ২২ রান করে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট পেয়েছেন রাসেল সিকদার ও মনির হোসেন। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ব্যাটার এস এম শাহরিয়ার।

এর আগে রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

চার জাতি টুর্নামেন্টে সোমবার সকাল ৯টায় নেপালের মুখোমুখি হবে ভারত এবং দুপুর দেড় টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। টি-টুয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।

বিষয়:নেপাল বাংলাদেশ শাহরিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…