ধর্মশালায় টি-টুয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মধ্যকার বাছাইপর্বের ম্যাচটি হবে ৮ ওভারের। সবশেষ খবর পর্যন্ত বৃষ্টি শেষে চলছে মাঠ পরিচর্যার কাজ। এর আগে টস হওয়ার পরপরই শুরু হওয়া বৃষ্টি থামে ৫টার দিকে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
ক্রিকইনফো বলছে, বৃষ্টি শেষ হয়েছে। গ্রাউন্ডম্যানরা মাঠ শুকানোর কাজ করছে।
এরআগে ক্রিকইনফো জানায়, খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ৫টা: ৫২ মিনিটে।
রাত আট’টায় এই ভেন্যুতেই বাংলাদেশ ও ওমানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে তাতেও বৃষ্টি বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







