চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসে সাউথ আফ্রিকা ফেরত ৬১ জনের করোনা শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইটে আমস্টারডামে আসা ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের শরীরে সম্প্রতি আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনো সংক্রমণ আছে কিনা তা জানতে শনিবার ভোরে আরও পরীক্ষা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, দুটি কেএলএম ফ্লাইটে প্রায় ৬০০ যাত্রী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে কয়েক ঘণ্টা বিলম্ব এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পজিটিভ রোগীসহ ভ্রমণকারীদের শিফোলের বা তার কাছাকাছি একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হবে।

শনাক্তদের কারো শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে দ্রুত গবেষণা করা হচ্ছে।

ডাচ সরকার শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকা থেকে সব ধরনের বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে। স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং বলেছেন, ইতোমধ্যে যেসব যাত্রী নেদারল্যান্ডসের পথে আছে তাদের পৌঁছানোর পরে পরীক্ষা এবং কোয়ারেন্টিনে থাকতে হবে।

অন্যদিকে যুক্তরাজ্য এবং জার্মানি সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ওমিক্রন ভেরিয়েন্টের শনাক্ত রোগী নিশ্চিত করা হয়েছে।

ডাচ সরকার বার, রেস্টুরেন্ট এবং বেশিরভাগ দোকান রাত ১০টার আগে বন্ধ করার ঘোষণা দিয়েছে। কারণ তারা করোনার নতুন ঢেউ মোকাবিলার চেষ্টা করছে।

 

 

ট্যাগ: করোনা শনাক্তনেদারল্যান্ডসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ আফ্রিকার সাথে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ

পরবর্তী

জোড়া উইকেটে সকাল রাঙালেন তাইজুল

পরবর্তী

জোড়া উইকেটে সকাল রাঙালেন তাইজুল

বিদেশি নাগরিকদের জন্য ইসরায়েলে ১৪ দিনের জন্য প্রবেশ বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ১৪ দিনের জন্য বন্ধ হচ্ছে বিদেশি প্রবেশ

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT